ইয়েমেনে ২ মাসে এক লাখ মানুষ কলেরায় আক্রান্ত, মারা গেছেন ৭৮৯
জুন ০৮, ২০১৭ ১৯:৪৬ Asia/Dhaka
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ বলেছে, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে দুই মাসে এক লাখের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ৭৮৯ জন মারা গেছেন।
‘হু’ মুখপাত্র তারিখ জাসারেভিক বলেন, ইয়েমেনের ১৯টি প্রদেশে এ পর্যন্ত এক লাখ ১৮ হাজার ২০ ব্যক্তি কলেরায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে মারা গেছেন ৭৮৯।
এপ্রিল মাসের ২৭ তারিখে দ্বিতীয় বারের মতো দেশটিতে কলেরার প্রকোপ দেখা দেয়। সৌদি জোটের দু’বছরের বেশি সময় ধরে আগ্রাসনে বিপর্যস্ত দেশটিতে খাদ্য ঘাটতি এবং ক্ষুধা ছড়িয়ে পড়ছে। ইয়মেনের অন্তত ১ কোটি ৯০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে সহায়তা যোগানোর প্রয়োজন দেখা দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ