মসজিদুল হারামে ঢুকতে কাতারের নাগরিকদের বাধা
https://parstoday.ir/bn/news/west_asia-i39926-মসজিদুল_হারামে_ঢুকতে_কাতারের_নাগরিকদের_বাধা
মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কাতারের নাগরিকদের বাধা সৃষ্টি করা হয়েছে বলে খবর বের হয়েছে। আশ-শার্ক পত্রিকার বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ ঘটনার মধ্যদিয়ে সৌদি আরব ও কাতারের মধ্যকার চলমান সংকট আরো তীব্র হলো বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১১, ২০১৭ ১২:৫১ Asia/Dhaka
  • মসজিদুল হারামে ঢুকতে কাতারের নাগরিকদের বাধা

মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কাতারের নাগরিকদের বাধা সৃষ্টি করা হয়েছে বলে খবর বের হয়েছে। আশ-শার্ক পত্রিকার বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ ঘটনার মধ্যদিয়ে সৌদি আরব ও কাতারের মধ্যকার চলমান সংকট আরো তীব্র হলো বলে মনে করা হচ্ছে।

কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেশটির নাগরিকরা অভিযোগ করেছেন যে, তাদেরকে পবিত্র মক্কার মসজিদুল হারামে ঢুকতে বাধা দেয়া হয়েছে। কাতারি মানবাধিকার কমিশনের প্রধান আলী ইবনে শেখ আল-মারি এ ঘটনাকে মানুষের ধর্মীয় অধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

পবিত্র মসজিদুল হারামে ঢোকার সময় সাধারণত সৌদি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির জাতিসত্ত্বা বা মাজহাবের কথা জিজ্ঞেস করে না। তবে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনার পর সৌদি সরকার কাতারের নাগরিকদের কাবা ঘরে ঢোকার বিষয়ে বাধা দিল বলে খবর এল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১