ইরাকি সীমান্তের ৬০০ মিটারের মধ্যে পৌঁছে গেছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i40030-ইরাকি_সীমান্তের_৬০০_মিটারের_মধ্যে_পৌঁছে_গেছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনীর সেনা এবং সরকারপন্থি যোদ্ধারা ইরাকি সীমান্তের খুব কাছে চলে গেছে। নানা দিক থেকে অগ্রসর হয়ে তারা অর্ধমরু এলাকা আল-বাদিয়া দিয়ে এগিয়ে চলেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১২, ২০১৭ ১৯:৪২ Asia/Dhaka
  • ইরাকি সীমান্তের ৬০০ মিটারের মধ্যে পৌঁছে গেছে সিরিয় বাহিনী

সিরিয়ার সরকারি বাহিনীর সেনা এবং সরকারপন্থি যোদ্ধারা ইরাকি সীমান্তের খুব কাছে চলে গেছে। নানা দিক থেকে অগ্রসর হয়ে তারা অর্ধমরু এলাকা আল-বাদিয়া দিয়ে এগিয়ে চলেছে।

লেবানন ভিত্তিক আরবি ভাষী সংবাদ নেটওয়ার্ক আল-মায়েদিন এ খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কমান্ডারের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মিত্রদের সহায়তায় সিরিয় সেনাবাহিনী ইরাকি সীমান্তের ৬০০ মিটারের মধ্যে পৌঁছে গেছে।

কমান্ডার বলেছেন, বাদিয়াকে পুরোপুরি বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মু্ক্ত করে এ বাহিনী ইরাকি সীমান্তে পৌঁছানোর পরিকল্পনা করেছে। এটি হবে এ বাহিনীর বড় ধরণের অভিযানের প্রথম অংশ। 

তিনি আরো জানান, এ বাহিনীর সেনারা দেইর আজ-জোরের দিকে এগিয়ে চলেছে। পূর্বাঞ্চলীয় নগরীকে অবরোধ মুক্ত করার লক্ষ্য নিয়েই সেদিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। গত তিন বছর ধরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ওই নগর অবরোধ করে রেখেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১২