‘তুরস্কে সেনা অভ্যুত্থানের জন্য ৩০০ কোটি ডলার দিয়েছিল আরব আমিরাত’
https://parstoday.ir/bn/news/west_asia-i40104-তুরস্কে_সেনা_অভ্যুত্থানের_জন্য_৩০০_কোটি_ডলার_দিয়েছিল_আরব_আমিরাত’
গত বছরের জুলাই মাসে তুরস্কে সামরিক অভ্যুত্থান ঘটোনোর জন্য সংযুক্ত আরব আমিরাত ৩০০ কোটি ডলার অর্থ ব্যয় করেছিল। তুরস্কের দৈনিক ‘ইয়েনি সাফাক’ পত্রিকায় কলামিস্ট মেহমেত আসেত তার নিজের কলামে এ তথ্য প্রকাশ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৬:০৫ Asia/Dhaka
  • আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রশিদ আল-মাখতুম
    আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রশিদ আল-মাখতুম

গত বছরের জুলাই মাসে তুরস্কে সামরিক অভ্যুত্থান ঘটোনোর জন্য সংযুক্ত আরব আমিরাত ৩০০ কোটি ডলার অর্থ ব্যয় করেছিল। তুরস্কের দৈনিক ‘ইয়েনি সাফাক’ পত্রিকায় কলামিস্ট মেহমেত আসেত তার নিজের কলামে এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সম্প্রতি বলেছেন যে, “২০১৬ সালের জুলাই মাসে একটি মুসলিম দেশ কোটি কোটি ডলার খরচ করেছে তুরস্কের সরকার উৎখাতের জন্য। এ কথা দিয়ে তিনি আসলে সংযুক্ত আরব আমিরাতের কথা বলেছেন।”   

পরে তুরস্কের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আসেত তার দাবিকে সম্পর্কে আরো বিস্তৃত বলেছেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে, অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে ছিল সংযুক্ত আরব আমিরাত। দৈনিক সাবাহ পত্রিকাকে তিনি বলেন, “মন্ত্রী কোনো দেশের নাম বলেন নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে, দেশটি ছিল সংযুক্ত আরব আমিরাত।”

আরো কয়েকটি সূত্র বলেছে, ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত হওয়ার কয়েক সপ্তাহ আগে আবুধাবি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক ‘মিডিয়া ম্যাগনেট’ ওই বিপুল পরিমাণ অর্থ তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেন। সূত্রগুলো বলেছে, ফতেহউল্লাহ গুলেনের অনুসারিদের কাছে এ অর্থ পাঠানো হয়।

ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুর্কি সরকার সরাসরি কোনো দেশকে দায়ী করে নি তবে চাভুসওগ্লু এমন সময় আমিরাতের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন যখন পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে মারাত্মক কূটনৈতিক সংকট চলছে। চলমান ঘটনায় তুরস্ক সরাসরি কাতারের পক্ষ নিয়েছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩