‘ইয়েমেনে প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু কলেরায় আক্রান্ত হচ্ছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i40160-ইয়েমেনে_প্রতি_৩৫_সেকেন্ডে_একটি_শিশু_কলেরায়_আক্রান্ত_হচ্ছে’
ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনকে কেন্দ্র করে সৃষ্ট কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। শিশু বিষয়ক সংস্থা সেইভ দ্যা চিলড্রেনের ইয়েমেনের পরিচালক গ্রান্ট প্রিরিটচার্ড এ তথ্য দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৪, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • ‘ইয়েমেনে প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু কলেরায় আক্রান্ত হচ্ছে’

ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনকে কেন্দ্র করে সৃষ্ট কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। শিশু বিষয়ক সংস্থা সেইভ দ্যা চিলড্রেনের ইয়েমেনের পরিচালক গ্রান্ট প্রিরিটচার্ড এ তথ্য দিয়েছেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেন চূড়ান্ত বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। দেশটিতে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে এবং অব কাঠামো ভেঙ্গে পড়েছে এ দুই মিলে কলেরার বিস্তার বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।

সেইভ দ্যা চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে দেশটিতে কলেরা বিস্তারের গতি আগের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। অল্প বয়সীরা কলেরার মারাত্মক শিকারে পরিণত হচ্ছে উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, কলেরা অর্ধেক শিকারই হলো অনূর্ধ্ব ১৫ বছরের নিচে বয়সীরা। অথচ দু সপ্তাহ আগে এ হার ছিল ৪০ শতাংশ।

ইয়েমেনের ২২টি প্রদেশের মধ্যে ২০টিতেই ১৩ জুন পর্যন্ত ১,২৯,১৮৫ জন কলেরাসহ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৪২ জন।  জাতিসংঘের শিশু তহবিল  ইউনিসেফ আশংকা করছে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে আড়াই লাখ মানুষ কলেরায় আক্রান্ত হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪