গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধজাহাজে হামলা
-
সৌদি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও বিশাল বিস্ফোরণ
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের উপকূলে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত নৌবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, বন্দরনগরী মুখার কাছে অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের ওই জাহাজে হামলা চালানো হয়। মুখা শহরটি রাজধানী সানা থেকে ৩৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সূত্রটি বলছে, এ যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা চালানো হচ্ছিল।
ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ থেকে দেখা গেছে- সৌদি জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটছে এবং এর পরপরই জাহাজটির পাটাতনে আগুন ধরে যায়। এর আগে বহুবার ইয়েমেনের জনপ্রিয় যোদ্ধারা ও তাদের অনুগত সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এসব হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫