দামেস্কের কাছে সিরিয় বাহিনীর উল্লেখযোগ্য বিজয়
https://parstoday.ir/bn/news/west_asia-i40642-দামেস্কের_কাছে_সিরিয়_বাহিনীর_উল্লেখযোগ্য_বিজয়
সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে চালানো অভিযানে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ওই এলাকা মুক্ত করতে পেরেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২১, ২০১৭ ১৯:৪৮ Asia/Dhaka
  • দামেস্কের কাছে সিরিয় বাহিনীর উল্লেখযোগ্য বিজয়

সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে চালানো অভিযানে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ওই এলাকা মুক্ত করতে পেরেছে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো এ খবর দিয়েছে। জব্বার এবং আইন তেরমা এলাকার বিশাল এলাকা সিরিয় বাহিনী উদ্ধার করতে পেরেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছে, সরকারি বাহিনী জাবহাত ফতেহ আল-শাম নামে পরিচিত সাবেক আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে এ অভিযান চালিয়েছে। দামেস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে অনেক সন্ত্রাসী নিহত এবং গোলাবারুদ, অস্ত্র ও গাড়ি ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১