সিরিয়ায় পুনরায় বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i40666-সিরিয়ায়_পুনরায়_বিমান_হামলা_শুরু_করেছে_অস্ট্রেলিয়া
সিরিয়ায় আবার বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া। দু দিন বন্ধ রাখার পর এ হামলা শুরু করল দেশটি। সিরিয়ার একটি যুদ্ধবিমান মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করাকে কেন্দ্র করে মার্কিন জোট এবং রাশিয়ার মধ্যে সৃষ্ট উত্তেজনার পর এ হামলা বন্ধের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৭ ০৮:২৪ Asia/Dhaka
  • সিরিয়ায় পুনরায় বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া

সিরিয়ায় আবার বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া। দু দিন বন্ধ রাখার পর এ হামলা শুরু করল দেশটি। সিরিয়ার একটি যুদ্ধবিমান মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করাকে কেন্দ্র করে মার্কিন জোট এবং রাশিয়ার মধ্যে সৃষ্ট উত্তেজনার পর এ হামলা বন্ধের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ করা হয় বলে সে সময়ে জানিয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) বলেছে,  সতর্কতামূলক পদক্ষেপ তুলে নেয়া হয়েছে।

গত ১৮ জুন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত সিরিয়ার একটি এসইউ-২২ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে আমেরিকা। রাকা প্রদেশের তাকাবার কাছে বিমানটি ভূপাতিত করা হয়। ভূপাতিত জঙ্গিবিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।

হামলার ঘটনার পরই সিরিয়ার আকাশসীমায় আমেরিকার সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিল ঘোষণা করে রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/২২