হিজবুল্লার বিরুদ্ধে দায়ের করা ইসরাইলি অভিযোগ নাকচ করল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i40804-হিজবুল্লার_বিরুদ্ধে_দায়ের_করা_ইসরাইলি_অভিযোগ_নাকচ_করল_জাতিসংঘ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে দায়ের করা ইহুদিবাদী ইসরাইলের অভিযোগ নাকচ করে দিয়েছে জাতিসংঘ। একটি পরিবেশ সংক্রান্ত এনজিও’র তৎপরতা চালানো নামে সীমান্তে নজরদারি চৌকি হিজবুল্লাহ বসাচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জুন ২৪, ২০১৭ ০৮:১১ Asia/Dhaka
  • হিজবুল্লার বিরুদ্ধে দায়ের করা ইসরাইলি অভিযোগ নাকচ  করল  জাতিসংঘ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে দায়ের করা ইহুদিবাদী ইসরাইলের অভিযোগ নাকচ করে দিয়েছে জাতিসংঘ। একটি পরিবেশ সংক্রান্ত এনজিও’র তৎপরতা চালানো নামে সীমান্তে নজরদারি চৌকি হিজবুল্লাহ বসাচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল।

চলতি সপ্তাহে  ইসরাইলি সামরিক বাহিনী এ সংক্রান্ত ছবি প্রকাশ করে। ‘গ্রিন উইদাউট বর্ডার নামের এনজিও হিজবুল্লাহর জন্য নজরদারি চৌকি বসিয়েছে দাবি করে ছবি প্রকাশ করা হয়। অধিকৃত এলাকার সীমান্তে এ সব চৌকি বসানোর দাবি করা হয়েছিল।

জাতিসংঘে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি দেন। একে হিজবুল্লাহর ‘মারাত্মক উত্তেজনা সৃষ্টিকারী তৎপরতা হিসেবে তুলে ধরেন এবং নিন্দা জানান তিনি।

এ ছাড়া, নজরদারি চৌকি দ্রুত ভেঙ্গে ফেলার ব্যবস্থা নেয়ার জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানানোর দাবিও করা হয় চিঠিতে।

কিন্তু হিজবুল্লার বিরুদ্ধে তেল আবিবের অভিযোগ গতকাল নাকচ করে দেন জাতিসংঘ মুখপাত্র এরি কানেকো। গত কয়েক বছর ধরে ‘গ্রিন উইদাউট বর্ডারওই এলাকায় কেবলমাত্র বৃক্ষ রোপণ করেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪