ইয়েমেনে সৌদি বর্বরোচিত বোমা হামলায় নিহত হলো ১০ বেসামরিক মানুষ
জুন ২৮, ২০১৭ ০৬:৫৯ Asia/Dhaka
ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি বর্বরোচিত বোমা হামলায় আরো অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনেরে তায়ে’জ প্রদেশের দুহাব এলাকার গতকাল এ বোমা হামলা করা হয়েছে।
ইয়েমেনের আল-মাসিরাহ্ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরো অনেকে। এ ছাড়া, সৌদি আরবের বোমা হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে একই প্রদেশের আল-ওয়াজিয়াহ্ জেলাও।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু করা সৌদি জোটের এক তরফা আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত নিহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। নির্বিচার হামলায় গোটা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ কলেরা মহামারির প্রকোপেও পড়েছে দেশটি। #
পার্সটুডে/মূসা রেজা/২৮
ট্যাগ