ইয়েমেনে সৌদি বর্বরোচিত বোমা হামলায় নিহত হলো ১০ বেসামরিক মানুষ
https://parstoday.ir/bn/news/west_asia-i41046-ইয়েমেনে_সৌদি_বর্বরোচিত_বোমা_হামলায়_নিহত_হলো_১০_বেসামরিক_মানুষ
ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি বর্বরোচিত বোমা হামলায় আরো অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনেরে তায়ে’জ প্রদেশের দুহাব এলাকার গতকাল এ বোমা হামলা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৭ ০৬:৫৯ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বর্বরোচিত বোমা হামলায় নিহত হলো ১০ বেসামরিক মানুষ

ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি বর্বরোচিত বোমা হামলায় আরো অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনেরে তায়ে’জ প্রদেশের দুহাব এলাকার গতকাল এ বোমা হামলা করা হয়েছে।

ইয়েমেনের আল-মাসিরাহ্‌ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরো অনেকে। এ ছাড়া, সৌদি আরবের বোমা হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে একই প্রদেশের আল-ওয়াজিয়াহ্‌ জেলাও।

২০১৫ সালের  ২৬ মার্চ থেকে শুরু করা সৌদি জোটের এক তরফা আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত নিহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। নির্বিচার হামলায় গোটা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ কলেরা মহামারির প্রকোপেও পড়েছে দেশটি।

পার্সটুডে/মূসা রেজা/২৮