আজ রাতেই শেষ হচ্ছে কাতারের জন্য বেঁধে দেওয়া সময়সীমা
https://parstoday.ir/bn/news/west_asia-i41346-আজ_রাতেই_শেষ_হচ্ছে_কাতারের_জন্য_বেঁধে_দেওয়া_সময়সীমা
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের শর্ত মেনে নেয়ার সময়সীমা আজ (রোববার) রাতেই শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই সব দেশের শর্তগুলো মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি দোহা। এ পর্যন্ত কাতারের পক্ষ থেকে যেসব বক্তব্য এসেছে তা থেকে মনে হচ্ছে, দেশটি ওই সব দেশের শর্ত মেনে নেবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৪:৪১ Asia/Dhaka
  • আজ রাতেই শেষ হচ্ছে কাতারের জন্য বেঁধে দেওয়া সময়সীমা

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের শর্ত মেনে নেয়ার সময়সীমা আজ (রোববার) রাতেই শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই সব দেশের শর্তগুলো মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি দোহা। এ পর্যন্ত কাতারের পক্ষ থেকে যেসব বক্তব্য এসেছে তা থেকে মনে হচ্ছে, দেশটি ওই সব দেশের শর্ত মেনে নেবে না।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রাহমান আলে সানি বলেছেন, "প্রত্যাখ্যাত হওয়ার জন্যই এই দাবির তালিকাটি তৈরি করা হয়েছে। মেনে নেওয়ার মতো করে এটি তৈরি করা হয়নি এবং এতে আলোচনার সুযোগও রাখা হয়নি।"

তিনি আরও বলেছেন, নীতিগত অবস্থান থেকে কাতার এটিকে প্রত্যাখ্যান করছে। দোহা সংলাপে বসতে রাজি আছে, তবে সংলাপের জন্য উপযুক্ত শর্ত প্রস্তুত করতে হবে। একটি সার্বভৈাম রাষ্ট্রের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ রাতের মধ্যে শর্তগুলো না মানলে কাতারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার ইঙ্গিত দিয়েছে সৌদি আররের নেতৃত্বাধীন দেশগুলো। রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন, কাতারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সৌদি নেতৃত্বাধীন দেশগুলো সম্পর্ক পুনর্স্থাপনের জন্য কাতারকে ১৩টি শর্ত দিয়েছে। এগুলোর মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তুরস্কের সামরিক ঘাঁটি এবং আল জাজিরা টিভি চ্যানেল বন্ধের শর্ত রয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২