ইরাকে আবারো ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i41552-ইরাকে_আবারো_২০০_বেসামরিক_ব্যক্তিকে_হত্যা_করেছে_দায়েশ
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলের কাছে অন্তত ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। মসুলে দায়েশের সর্বশেষ আস্তানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ১৫:১৯ Asia/Dhaka
  • ইরাকে আবারো ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলের কাছে অন্তত ২০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। মসুলে দায়েশের সর্বশেষ আস্তানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করে বলে খবর পাওয়া গেছে।

একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) হতভাগ্য ব্যক্তিরা মসুলের ৬৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাল আফার শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়েশ তাদেরকে হত্যা করে। এদিকে, ইরাকের ফেডারেল পুলিশের কমান্ডার রা'য়িদ শাকের জুদাত বলেছেন, ইরাকি নিরাপত্তা বাহিনী পুরনো মসুলে অভিযান চালিয়ে অন্তত ৬০ দায়েশ সন্ত্রাসীকে হত্যা করেছে। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেল্ট, রকেট লাঞ্চার উদ্ধার করেছে।

২০১৪ সালের জুন মাসে হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। এর পর মসুলকে রাজধানী হিসেবে ঘোষণা দেয় দায়েশ।#

পার্সটুডে/বাবুল আখতার/৫