৭০০০ পুলিশ ও বেসামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল তুর্কি সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i42138-৭০০০_পুলিশ_ও_বেসামরিক_কর্মকর্তাকে_বরখাস্ত_করল_তুর্কি_সরকার
তুর্কি সরকার আরো সাত হাজারের বেশি পুলিশ ও বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষাবিদকে বরখাস্ত করেছে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে বরখাস্ত করা হয় এদের। বরখাস্তকৃতদের মধ্যে পুলিশ কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৭ ০৬:০৯ Asia/Dhaka
  • ৭০০০ পুলিশ ও বেসামরিক কর্মকর্তাকে বরখাস্ত করল তুর্কি সরকার

তুর্কি সরকার আরো সাত হাজারের বেশি পুলিশ ও বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষাবিদকে বরখাস্ত করেছে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে বরখাস্ত করা হয় এদের। বরখাস্তকৃতদের মধ্যে পুলিশ কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানানো হয়েছে।

গতকাল এক ফরমান জারি করে ২৩০৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতদের মধ্যে কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া একই ফরমানে আনাতোলিয়া প্রদেশের ৩০২ জন শিক্ষাবিদকে চাকরীচ্যুত করা হয় বলে জানিয়েছে দৈনিক হুররিয়াত।  অবসরপ্রাপ্ত ৩৪২ কর্মকর্তা ও সেনার পদবি এবং গ্রেডও একই ফরমানে কেড়ে নেয়ার ঘোষণা দেয়া হয়।

গত বছরের ১৫ জুলাই প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল এবং এ ঘটনার বর্ষপূর্তির মাত্র একদিন আগেই দেশটিতে নতুন করে বরখাস্তের ফরমান জারি করা হলো।

পার্সটুডে/মূসা রেজা/১৫