সিরিয়ার লাতাকিয়া থেকে উদ্ধার হলো বহু ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i42280-সিরিয়ার_লাতাকিয়া_থেকে_উদ্ধার_হলো_বহু_ট্যাংক_বিধ্বংসী_মার্কিন_ভারী_ক্ষেপণাস্ত্র
সিরিয়ার সরকারি বাহিনী লাতাকিয়া প্রদেশ থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় সরকারি বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ০৮:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ার লাতাকিয়া থেকে উদ্ধার হলো বহু ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র

সিরিয়ার সরকারি বাহিনী লাতাকিয়া প্রদেশ থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় সরকারি বাহিনী।

লাতাকিয়া গ্যারিসনের প্রকৌশল বিভাগের কমান্ডার জেনারেল রাফি মুহাম্মদ মাগদি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, এতে ৩০টির বেশি ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ছিল।  

লাতাকিয়ায় সরকারি বাহিনী এ পর্যন্ত ৮০০ উচ্চ বিস্ফোরক ক্ষমতার বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। জুলাই মাস থেকে ওই এলাকায় মাইন অপসারণের তৎরতার শুরুর পর ১১টি আবাসিক এলাকায় এগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, এলাকাটি এখন বাস্তুচ্যুত অধিবাসীদের ফিরে যাওয়া উপযোগী হয়েছে।

মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে সরকারি বাহিনীর কেউ হতাহত হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, সিরিয়ার রুশ আমর্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল মাইন অ্যাকশন সেন্টার থেকে তারা এ কাজের প্রশিক্ষণ নিয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৭