আমেরিকা-রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া সিরিয়ার যুদ্ধবিরতি মানি না: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i42286-আমেরিকা_রাশিয়ার_মধ্যস্থতায়_সই_হওয়া_সিরিয়ার_যুদ্ধবিরতি_মানি_না_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তা তিনি মানেন না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকে তার এ বিরোধীতার কথা জানান নেতানিয়াহু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ১১:২২ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তা তিনি মানেন না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকে তার এ বিরোধীতার কথা জানান নেতানিয়াহু।

গতকাল (রোববার) ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে যে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে তিনি এর ঘোর বিরোধী। পাশাপাশি এর মাধ্যমে সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে ইরানকে সুবিধা পাইয়ে দিবে বলে জানান তিনি।    

নাম প্রকাশে অনেচ্ছুক ইসরাইলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা দাবি করেছেন, সিরিয়ার সামরিক পরামর্শক পাঠানো ছাড়াও দেশটিতে বিমান ও নৌ ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে ইরান।এদিকে, যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী গতকাল রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর গত ৭ জুলাই এ যুদ্ধবিরতি চুক্তি সই হয়। বৈঠকে উপস্থিত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছিলেন- মস্কো, ওয়াশিংটন ও আম্মান যৌথ বিবৃতি প্রকাশ করেছে যে, সিরিয়ার দারা, কুনেইত্রা ও সুয়াইদা প্রদেশে যুদ্ধবিরতি কার্যকর হবে। এলাকাগুলো ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির সীমান্তে অবস্থিত।#