‘ সাম্প্রতিককালে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে’
https://parstoday.ir/bn/news/west_asia-i42540-সাম্প্রতিককালে_সবচেয়ে_মারাত্মক_কলেরার_প্রকোপ_ঘটেছে_ইয়েমেনে’
ব্রিটেনের শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম বলেছে, সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী যুদ্ধ এবং পুরোপুরি অবরোধের শিকার হওয়ায় এ রোগের প্রকোপ ঘটেছে দেশটিতে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • ‘ সাম্প্রতিককালে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে’

ব্রিটেনের শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম বলেছে, সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী যুদ্ধ এবং পুরোপুরি অবরোধের শিকার হওয়ায় এ রোগের প্রকোপ ঘটেছে দেশটিতে।

অক্সফাম আজ (শুক্রবার) বলেছে, তিন মাসে দেশটিতে তিন লাখ ৬০ হাজারের বেশি ব্যক্তি সন্দেহজনক কলেরায় আক্রান্ত হয়েছে। ২০১১ সালে ভূমিকম্পের পর হাইতিতে কলেরা আক্রান্ত হয়েছিল তিন লাখ ৪০ হাজার মানুষ। ইয়েমেনের কলেরা আক্রান্তদের সংখ্যা হাইতিকেও ছাড়িয়ে গেছে।

অক্সফামের মানবিক বিষয়ক পরিচালক নিগেল তিমিন্স বলেন, আধুনিককালে কলেরা আক্রান্তদের হিসাব রাখার ব্যবস্থা চালু করার পর থেকে একটি দেশে এক বছরে এ রোগে যত মানুষ আক্রান্ত হয়েছে ইয়েমেনে তিন মাসে আক্রান্ত হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক মানুষ।

অক্সফাম আরো বলেছে, এপ্রিল মাস থেকে কলেরার প্রকোপ দেখা দেয়ার পর ইয়েমেনে দুই হাজার মানুষ মারা গেছে। ব্যাপক আকারে কলেরার প্রকোপ দেখা দেয়ায় এ রোগ ঠেকানোর জন্য যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিমিন্স। কিন্তু এ পর্যন্ত প্রয়োজনীয় অর্থের অর্ধেকেরও কম পাওয়া গেছে বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২১