ইরান সফরে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী; সই হবে সামরিক সমঝোতা স্মারক
জুলাই ২২, ২০১৭ ১৫:১০ Asia/Dhaka
-
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান আল-হিয়ালি
ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে এসেছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান আল-হিয়ালি। আজ (শনিবার) তিনি একটি প্রতিনিধিদল নিয়ে তেহরান এসে পৌঁছান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানের আমন্ত্রণে আল-হিয়ালি তেহরান সফরে এসেছেন।
ধারণা করা হচ্ছে- এ সফরের মধ্যদিয়ে ইরান ও ইরাকের বেড়ে চলা প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার হবে।
তেহরান সফরের সময় ইরাকি মন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহকানসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ ও সামিরক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, এ সফরের সময় দু পক্ষ প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করবে বলে কথা রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২
ট্যাগ