সিনাইতে ট্যাংক চাপা দিয়ে ঠেকিয়ে দেয়া হলো গাড়ি বোমা হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i42796-সিনাইতে_ট্যাংক_চাপা_দিয়ে_ঠেকিয়ে_দেয়া_হলো_গাড়ি_বোমা_হামলা
মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় বোমা হামলা ঠেকাতে বিস্ফোরকপূর্ণ একটি গাড়িকে চাপা দিয়েছে দেশটির সেনাবাহিনীর এক ট্যাংক। সিনাইয়ের একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো সম্ভব হলে তাতে অন্তত ৫০ জন সামরিক এবং বেসামরিক ব্যক্তির জীবন হুমকির মুখে পড়ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ০৭:২৪ Asia/Dhaka

মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় বোমা হামলা ঠেকাতে বিস্ফোরকপূর্ণ একটি গাড়িকে চাপা দিয়েছে দেশটির সেনাবাহিনীর এক ট্যাংক। সিনাইয়ের একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো সম্ভব হলে তাতে অন্তত ৫০ জন সামরিক এবং বেসামরিক ব্যক্তির জীবন হুমকির মুখে পড়ত।

অবশ্য, ট্যাংক দিয়ে বীরত্বের সঙ্গে এ হামলা মোকাবেলা করা সত্ত্বেও সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর সিনাইয়ের দক্ষিণে অবস্থিত আল-আরিশ সেনা চৌকিতে গতকাল এ ঘটনা ঘটেছে।

মিশরীয় এক সেনা যখন ট্যাংক দিয়ে বিস্ফোরকবাহী গাড়িকে আটকে দেয় তখন ওই এলাকায় দুই নারী, দুই শিশু এবং তিন ব্যক্তি ছিলেন। ফোর হুইলের গাড়িতে পাঁচ জঙ্গি এবং প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।

সন্ত্রাসী হামলায় ৩৩ মিশরীয় সেনা নিহত হওয়ার পর ২০১৪ সাল থেকে জরুরি অবস্থার আওতায় রয়েছে সিনাই উপত্যকা।#   

পার্সটুডে/মূসা রেজা/২৫