ইরানের প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন হামাস নেতা হানিয়া
-
ইসমাইল হানিয়া (বামে) ও প্রেসিডেন্ট রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে একটি চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া। তার এ চিঠি গতকাল (রোববার) তেহরানে নিযুক্ত হামাস প্রতিনিধি খালেদ আল-কাদুমি প্রেসিডেন্ট রুহানির কাছে পৌঁছে দেন।
প্রেসিডেন্টের পক্ষে চিঠি গ্রহণ করেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনাসরি। ধারণা করা হচ্ছে- চিঠিতে ইসমাইল হানিয়া বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ও পবিত্র আল-আকসা মসজিদের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন। চিঠি হস্তান্তরের সময় খালেদ আল-কাদুমি এবং জাবেরি আনসারি মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদের প্রবেশ ও নামায আদায়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইসরাইলের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত ইসরাইল কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণমূলক সমস্ত ব্যবস্থা সরিয়ে নিতে বাধ্য হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১