যৌথ মহড়ায় অংশ নিতে কাতারে গেছে তুর্কি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
-
তুর্কি যুদ্ধজাহাজ
তুরস্কের সঙ্গে যৌথ নৌ মহড়ায় নামছে কাতার। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী যৌথ তৎপরতার অংশ হিসেবে পারস্য উপসাগরে এ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। দোহা থেকে প্রকাশিত আশ-শার্ক সংবাদপত্র এ খবর দিয়েছে।
অবশ্য, মহড়া কবে শুরু হবে তা উল্লেখ করা হয় নি। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ নৌ মহড়ায় অংশ নেয়ার জন্য তুর্কি যুদ্ধজাহাজ টিসিজি গোকোভা কাতারের হামাদ বন্দরে ভিড়েছে। খবরে বলা হয়েছে, আঙ্কারা এবং দোহার মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তির আওতায় এ মহড়া অনুষ্ঠিত হবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং বাহরাইন যখন কাতারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতার সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো।#
পার্সটুডে/মূসা রেজা/১