হিজবুল্লাহর ৩ বন্দিকে মুক্তি দিল ফতেহ আশ-শাম
আগস্ট ০২, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
-
হিজবুল্লাহ যোদ্ধা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিন বন্দিকে মুক্তি দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম। সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যের মুক্তির বিনিময়ে এ তিন জনকে মুক্তি দেয়া হয়।
গত সপ্তাহে দু পক্ষের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ তিন জন মুক্তি লাভ করেন এবং গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় তারা লেবাননে পৌঁছেছেন। লেবাননের জাতীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণের মুখে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার পরই যুদ্ধবিরতি মেনে নেয় সন্ত্রাসী গোষ্ঠী।
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ