যুদ্ধবিরতি চুক্তি: আরসাল থেকে সন্ত্রাসীদের পাঠানো হলো সিরিয়ায়
https://parstoday.ir/bn/news/west_asia-i43334-যুদ্ধবিরতি_চুক্তি_আরসাল_থেকে_সন্ত্রাসীদের_পাঠানো_হলো_সিরিয়ায়
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৭,৮০০ সন্ত্রাসীকে সিরিয়ায় পাঠানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বহুসংখ্যক বাসে করে এসব সন্ত্রাসী আজ (বধবার) সিরিয়ার ফ্লিতা শহরের দিকে রওয়ানা দেয়। সন্ত্রাসীদের আরসাল এলাকা ছাড়ার বিষয়টি দেখভাল করে লেবাননের সামরিক বাহিনী ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৭ ১৪:৪৩ Asia/Dhaka
  • এসব বাসে করেই সন্ত্রাসীরা আরসাল এলাকা ছেড়েছে
    এসব বাসে করেই সন্ত্রাসীরা আরসাল এলাকা ছেড়েছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৭,৮০০ সন্ত্রাসীকে সিরিয়ায় পাঠানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বহুসংখ্যক বাসে করে এসব সন্ত্রাসী আজ (বধবার) সিরিয়ার ফ্লিতা শহরের দিকে রওয়ানা দেয়। সন্ত্রাসীদের আরসাল এলাকা ছাড়ার বিষয়টি দেখভাল করে লেবাননের সামরিক বাহিনী ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

গত সপ্তাহে হিজবুল্লাহ ও সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তার আওতায় আটক হিজবুল্লাহর যোদ্ধাদের মুক্তি দেয়া হয় এবং সন্ত্রাসীদেরকে নিরাপদে সিরিয়ায় যেতে দেয় হিজবুল্লাহ। যেসব সন্ত্রাসীকে সিরিয়ায় পাঠানো হয়েছে তার মধ্যে ফতেহ আশ-শামের নেতা আবু মালেক আল-তালি রয়েছে।

সন্ত্রাসীদের নেয়ার জন্য সোমবার বাস পাঠানো হয় কিন্তু লেবানন সরকার তাদের বাড়তি দাবি মানতে অস্বীকৃতি জানানোর কারণে তাতে দেরি হয়। সন্ত্রাসীরা মূল চুক্তির বাইরে দাবি করেছিল যে, লেবাননের জেলে যেসব সন্ত্রাসী আটক রয়েছে তাদের মুক্তি এবং লেবানন সরকারের কাছে মোস্ট ওয়ানটেড হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নিরাপদে সিরিয়ায় চলে যেতে দিতে হবে। আরসালে প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে হিজবুল্লাহ বেশিরভাগ এলাকা সন্ত্রাসীমুক্ত করার পর যুদ্ধবিরতির চুক্তি হয়।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২