ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলা: আবারো ৯ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i43462-ইয়েমেনে_সৌদি_বাহিনীর_বর্বরোচিত_হামলা_আবারো_৯_বেসামরিক_ব্যক্তি_নিহত
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সৌদি জঙ্গিবিমান হামলায় আরো নয় বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় বিধ্বস্ত ভবনের একাংশ।
    ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় বিধ্বস্ত ভবনের একাংশ।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সৌদি জঙ্গিবিমান হামলায় আরো নয় বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (শুক্রবার) জানিয়েছে, ইয়েমেনের সাদা প্রদেশের আল সাফরা এলাকার আবাসিক ভবনে সৌদি বাহিনী জঙ্গিবিমানের মাধ্যমে বোমা বর্ষণ করলে সেখান থেকে সাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান একই এলাকায় বেসামরিক ব্যক্তিদের বহন করে নিয়ে যাওয়া একটি গাড়িতে বোমা বর্ষণ করলে দুই ব্যক্তি নিহত এবং আরো সাত জন আহত হয়।  

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে গত দুই বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছে। এ ছাড়াও দেশটির অবকাঠামোর এক বিশাল অংশ সৌদি বিমানের নির্বিচার বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে। এছাড়া, দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট।#

পার্সটুডে/বাবুল আখতার/৪