৩০ হাশ্‌দ আশ-শা’বি যোদ্ধাকে হত্যা করল মার্কিন বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i43690-৩০_হাশ্_দ_আশ_শা’বি_যোদ্ধাকে_হত্যা_করল_মার্কিন_বাহিনী
মার্কিন সেনারা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শা’বি’র ৩০ যোদ্ধাকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন আরো বহু যোদ্ধা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৭ ০১:০১ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ-শা\'বির যোদ্ধা (ফাইল ছবি)
    হাশ্‌দ আশ-শা\'বির যোদ্ধা (ফাইল ছবি)

মার্কিন সেনারা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শা’বি’র ৩০ যোদ্ধাকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন আরো বহু যোদ্ধা।

হাশ্‌দ আশ-শাবি’র ‘সাইয়্যেদুশ শুহাদা’ ব্রিগেড তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেনারা তাদের ঘাঁটিতে বিমান হামলা চালালে এসব যোদ্ধা হতাহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার এই হামলার কঠোর জবাব দেয়া হবে। সেইসঙ্গে ওই হামলার ব্যাপারে বিস্তারিত তদন্ত করার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

২০১৪ সালে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়ার পর এই গোষ্ঠীকে প্রতিহত করার লক্ষ্যে উৎসাহী স্বচ্ছাসেবকদের নিয়ে হাশ্‌দ আশ-শা’বি বাহিনী গঠিত হয়। গতমাসে ইরাকের মসুল থেকে দায়েশের উৎখাত হয়ে যাওয়ার পেছনে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  গত বছরের নভেম্বরে ইরাকের পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে হাশ্‌দ আশ-শাবি’কে ইরাকের একটি নিয়মিত বাহিনী হিসেবে স্বীকৃতি দেয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮