সৌদি জোটের ফ্রিগেট ধ্বংস করল ইয়েমেনি বিপ্লবীরা
-
সৌদি জোটের জাহাজে ইয়েমেনের বিপ্লবীদের হামলা (ফাইল ফটো)
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের উপকূলে সৌদি জোটের একটি ফ্রিগেট ধ্বংস করে দিয়েছে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী।
ইয়েমেনের একটি সামরিক সূত্র নাম না প্রকাশ করার শর্তে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে বলেন, মোখা বন্দরের কাছে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ফ্রিগেট ধ্বংস করা হয়। রাজধানী সানা থেকে থেকে মোখা বন্দর প্রায় ৩৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এর আগে, গত ২৯ জুলাই গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে মোখা বন্দরের কাছে অন্য একটি ফ্রিগেট ধ্বংস করে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনারা। ওই হামলায় সংযুক্ত আরব আমিরাতের ১২ সেনা নিহত ও ২৩ জন আহত হয়েছিল। ফ্রিগেটটি ছিল নানা ধরনের গোলাবারুদে ভর্তি। ক্ষেপণাস্ত্র হামলার পর ফ্রিগেটে দীর্ঘ সময় ধরে দফায় দফায় বিস্ফোরণ ঘটতে থাকে। পরে বিমান থেকে পানি ছিটিয়ে ফ্রিগেটের আগুন নেভানো হয়। আহত সেনারা ইরিত্রিয়ার বন্দরনগরী আসাবে চিকিৎসা নিয়েছে বলে খবর বের হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২