ইরাকে মার্কিন ২ সেনা নিহত, ৫ আহত
আগস্ট ১৪, ২০১৭ ০৬:৩৬ Asia/Dhaka
ইরাকে মার্কিন দুই সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় ইরাকে একটি অভিযান চালানোর সময়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।
অবশ্য, মার্কিন বাহিনী বলেছে, তারা যুদ্ধ সংক্রান্ত অভিযান চালাচ্ছিল। তাদের দাবি অনুযায়ী, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালান হচ্ছিল।
এ ছাড়া, অনলাইনে দেয়া বিবৃতিতে দায়েশ এ দুই সেনা হত্যার দায় স্বীকার করেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের ছোঁড়া গ্র্যান্ড রকেটের আঘাতে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মসুলের পশ্চিমে অবস্থিত তালআফার শহরের পূর্বে এ হামলা করা হয়। ওই এলাকা এখন দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্য এ বিবৃতি দায়েশের কোন পর্যায়ে থেকে দেয়া হয়েছে তা জানা যায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৪
ট্যাগ