ইয়েমেনে শিশু হত্যা বার্ষিকী উপলক্ষে সা’নার জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i44112-ইয়েমেনে_শিশু_হত্যা_বার্ষিকী_উপলক্ষে_সা’নার_জাতিসংঘ_ভবনের_সামনে_বিক্ষোভ
ইয়েমেনের শিশুরা দেশটিতে সৌদি হামলায় ১০ শিশু নিহত হওয়ার বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে রাজধানী সানার জাতিসংঘ ভবনের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ০৮:০৫ Asia/Dhaka
  • ইয়েমেনে শিশু হত্যা বার্ষিকী উপলক্ষে সা’নার জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ

ইয়েমেনের শিশুরা দেশটিতে সৌদি হামলায় ১০ শিশু নিহত হওয়ার বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে রাজধানী সানার জাতিসংঘ ভবনের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

গত বছরে আগস্টে সাদা প্রদেশের জুম্মাত বিন ফাদেল গ্রামে সৌদি বিমান হামলায় ১০ শিশু নিহত এবং ২৮ জন আহত হয়েছিল। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত শিশুদের মর্মান্তিক ছবি প্রকাশিত হয়েছে।

বিক্ষোভকারীরা  ইয়েমেনে বিমান হামলা বন্ধের দাবি জানানোর পাশাপাশি শিশু অধিকারের প্রতি সম্মান দেখানো আহ্বান জানায়। শিশু বিক্ষোভকারী মোহাম্মদ আলি বলেন, ‘জাতিসংঘ ভবনের দরজায় দাড়িয়ে আছি আমরা ইয়েমেনের শিশুরা। আমরা চাই শিশু অধিকারের প্রতি সম্মান দেখাতে এবং ইয়েমেনের ওপর সৌদি জোটের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

শিশু ইয়াহিয়া সালেহ বলেন, ‘ সৌদি জোটের আগ্রাসনে নিহত হয়েছে আমার বন্ধুরা,ধ্বংস হয়ে গেছে আমাদের স্কুল, ঘরবাড়ি হারিয়েছে বাস্তুহারা হয়েছে আমাদের পরিবার-পরিজন। শিশু অধিকার বাস্তবায়ন করা হোক তাই চাই আমরা।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ১২ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। দেশটির সব অবকাঠামো ভেঙ্গে গেছে এবং আধুনিককালের সবচেয়ে মারাত্মক কলেরা রোগের প্রকোপে পড়েছে দেশটি।

পার্সটুডে/মূসা রেজা/১৪