ইরান ও তুরস্কের সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনা
https://parstoday.ir/bn/news/west_asia-i44224-ইরান_ও_তুরস্কের_সেনাপ্রধানের_গুরুত্বপূর্ণ_আলোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সেনাপ্রধান আজ (মঙ্গলবার) তুরস্ক সফরে গিয়ে জেনারেল হুলুসির সঙ্গে এ বৈঠকে করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ২০:২১ Asia/Dhaka
  • মেজর জেনারেল বাকেরি (বামে) ও জেনারেল হুলুসি আকার
    মেজর জেনারেল বাকেরি (বামে) ও জেনারেল হুলুসি আকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সেনাপ্রধান আজ (মঙ্গলবার) তুরস্ক সফরে গিয়ে জেনারেল হুলুসির সঙ্গে এ বৈঠকে করেন।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, বৈঠকে ইরান ও তুরস্কের বিশেষ করে সীমান্ত এলাকা নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা নিয়ে তারা আলোচনা করেন।

জেনারেল বাকেরি বলেন, ইরানের একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে তুরস্কের রয়েছে বিশেষ মর্যাদা। তিনি বলেন, দু দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এ ধরনের সফর বিনিময় করেন না; কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীতে তিনি তুরস্ক সফর করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সামরিক ও আঞ্চলিক ইস্যুতে সম্পর্ক উন্নত করার লক্ষ্য নিয়েই তিনি এ সফর করছেন।  

জেনারেল বাকেরি আজ তিন দিনের সফরে আংকারা পৌঁছান। তার সঙ্গে রয়েছে একটি উঁচু পর্যায়ের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধিদল। সফরে জেনারেল বাকেরি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিকলি ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে পরিকল্পনা রয়েছে। ইরানের কোনো চিফ অব স্টাফের এই প্রথম তুরস্ক সফর।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫