সিরিয়ায় বিধ্বস্ত হলো সোভিয়েত আমলের একটি যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i44226-সিরিয়ায়_বিধ্বস্ত_হলো_সোভিয়েত_আমলের_একটি_যুদ্ধবিমান
সিরিয়ার সর্বদক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুহাইদাতে দেশটির সোভিয়েত নির্মিত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এ অঞ্চলে লড়ছে জনপ্রিয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর মদদপুষ্ট সিরিয় সরকারি বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ২০:২৯ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সিরিয় যুদ্ধবিমান(ফাইল ছবি)
    ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সিরিয় যুদ্ধবিমান(ফাইল ছবি)

সিরিয়ার সর্বদক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুহাইদাতে দেশটির সোভিয়েত নির্মিত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এ অঞ্চলে লড়ছে জনপ্রিয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর মদদপুষ্ট সিরিয় সরকারি বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র সিরিয়ার সরকারপন্থী বেসরকারি চ্যানেল আল-ইখাবারিয়া আস-সুরিয়াকে বলেছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। বিধ্বস্ত বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে এর আগে, পশ্চিমা মদদপুষ্ঠ সশস্ত্রগোষ্ঠী জয়েশে ওসাউদ আস-সুরিয়া দাবি করেছে তাকফিরি সন্ত্রাসীরা সিরিয় একটি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। জর্দান সীমান্তের কাছে একটি মরুভূমিতে সোভিয়েত আমলে তৈরি মিগ বিমানটি ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। 

পার্সটুডে/মূসা রেজা/১৫