ইয়েমেনে গত বছর ৫০২ শিশুকে হত্যা করেছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i44314-ইয়েমেনে_গত_বছর_৫০২_শিশুকে_হত্যা_করেছে_সৌদি_আরব
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সৌদি জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনে দেশটিতে এবং ২০১৬ সালে ৫০২ শিশ নিহত ও ৮৩৮ আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের খসড়া প্রতিবেদনে এ সব উল্লেখ করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১১:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনে গত বছর ৫০২ শিশুকে হত্যা করেছে সৌদি আরব

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সৌদি জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনে দেশটিতে এবং ২০১৬ সালে ৫০২ শিশ নিহত ও ৮৩৮ আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের খসড়া প্রতিবেদনে এ সব উল্লেখ করা হয়।

শিশু হত্যা এবং এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে শিশুদের প্রতিবন্ধী হওয়ার ঘটনাকে দেশটিতে মানবাধিকর লঙ্ঘনের চলমান সবচেয়ে মারাত্মক ঘটনা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।

ফরেন পলিসি নামের ওয়েবসাইট ৪১ পৃষ্ঠার এ খসড়া গোপন প্রতিবেদন হস্তগত করতে পেরেছে। এতে আরো বলা হয়েছে, সৌদি জোটের বিমান হামলায় অর্ধেকের বেশি শিশু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে উল্লেখিত সময়ে ৩৪৯ শিশু নিহত এবং ৩৩৩ শিশু আহত হয়েছে।

এ প্রতিবেদনটি তৈরি করেছেন ভার্জিনিয়া গাম্বা এবং শিশু হত্যাকারী ও শিশু পঙ্গুকারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তিনি। চলতি মাসের শেষ দিকে এ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করছেন জাতিসংঘ মহাসচিব এবং এ পরামর্শের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৭