বাহরাইনের সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে কাতার: মানামার অভিযোগ
https://parstoday.ir/bn/news/west_asia-i44340-বাহরাইনের_সরকার_উৎখাতের_চেষ্টা_চালাচ্ছে_কাতার_মানামার_অভিযোগ
বাহরাইনের সরকারি টিভি চ্যানেল থেকে বলা হয়েছে, কাতার মানামা সরকার উৎখাতের জন্য চেষ্টা চালাচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • বাহরাইনের সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে কাতার: মানামার অভিযোগ

বাহরাইনের সরকারি টিভি চ্যানেল থেকে বলা হয়েছে, কাতার মানামা সরকার উৎখাতের জন্য চেষ্টা চালাচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

সন্ত্রাসীদেরকে সমর্থনের অভিযোগ তুলে সৌদি আরব, বাহরাইন, আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের সঙ্গে একযোগে কূটনৈতিক সম্পর্ক ছিল করে। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, বাহরাইনের টেলিভিশন চ্যানেলের বিশেষ প্রতিবেদনে সেদেশে চলমান গণঅসন্তোষ ও সরকার বিরোধী বিক্ষোভের জন্য কাতারকে অভিযুক্ত করা হয়েছে।

২০১১ সালের ফেব্রুয়ারি থেকে বাহরাইনের জনগণ স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিত আলে খলিফা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছে। #

পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/১৭