তাল আফার দায়েশমুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন হায়দার এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i44494-তাল_আফার_দায়েশমুক্ত_করার_আনুষ্ঠানিক_ঘোষণা_দিলেন_হায়দার_এবাদি
ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি

ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

আজ (রোববার) টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এবাদি বলেন, দায়েশকে বলছি, হয় তোমরা এলাকা ছেড়ে চলে যাও অথবা মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই । এবাদি তার বক্তৃতায় অভিযানে জড়িত সেনাবাহিনী, পুলিশ, সন্ত্রাস বিরোধী বিশেষ বাহিনী, পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা হাশদ আশ শাবির যোদ্ধাদের প্রশংসা করেছেন।

তিনি বলেন, "সম্মনিত দেশবাসী, আপনারা খুব শিগগিরি আরেকটি প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাবেন। তাল আফার শহর বিজিত শহরের তালিকায় নাম লেখাতে চলেছে। আমাদের বীরোচিত যোদ্ধারা তাল আফার মুক্ত করতে বড় ধরনের ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিচ্ছেন। এর আগেও যেমন আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম এখনো করছি, তাল-আফার দায়েশমুক্ত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা এর আগেও লড়াই করে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছি এবারও সব ফ্রন্টে সর্বাত্মক লড়াই করব এবং দায়েশ আগের মতোই পরাজয় ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।"#

পার্সটুডে/বাবুল আখতার/২০