দায়েশের বিরুদ্ধে যুদ্ধ-ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i44588-দায়েশের_বিরুদ্ধে_যুদ্ধ_ড্রোন_ব্যবহার_করছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধ-ড্রোন ব্যবহার করা হয়েছে। লেবাননের সীমান্তবর্তী কৌশলগত পার্বত্যাঞ্চল কালামাউনে ব্যবহার করা হয়েছে এসব ড্রোন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ২০:৩০ Asia/Dhaka
  • দায়েশের বিরুদ্ধে যুদ্ধ-ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধ-ড্রোন ব্যবহার করা হয়েছে। লেবাননের সীমান্তবর্তী কৌশলগত পার্বত্যাঞ্চল কালামাউনে ব্যবহার করা হয়েছে এসব ড্রোন।

হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো আজ (সোমবার) এ কথা জানিয়েছে। দায়েশের বাঙ্কার এবং শক্তিশালী অবস্থানে আঘাত হানতে অস্ত্রসজ্জিত এসব ড্রোন নামানো হয়। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত কালামুন অঞ্চল।

হিজবুল্লাহর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দায়েশের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য দু ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। ড্রোন থেকেই এ সব ফুটেজ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফুটেজে দেখা যায়, লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১