তুরস্কে বিধ্বস্ত হলো মার্কিন প্রিডেটর ড্রোন: কারণ জানানো হয়নি
আগস্ট ২১, ২০১৭ ২০:৫৫ Asia/Dhaka
তুরস্কে একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং এর কারণ অনুসন্ধান করা হচ্ছে। তুর্কি বিমানঘাঁটি ইনজারলিকের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দূর নিয়ন্ত্রিত এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি বিধ্বস্ত হয়। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয় নি।
তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইনজারলিক বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী মোতায়েন রয়েছে। ন্যাটোর মিশনসহ দায়েশ-বিরোধী কথিত লড়াইয়ে এখান থেকে অংশ নেয়া হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ