তাল-আফার অভিযান: তেল শোধনাগারসহ আরো ২টি গ্রাম পুনরুদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i44636-তাল_আফার_অভিযান_তেল_শোধনাগারসহ_আরো_২টি_গ্রাম_পুনরুদ্ধার
ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় তাল আফার শহরে আরো দু'টি গ্রাম এবং একটি তেল শোধনাগার পুনরুদ্ধার করেছে। দেশটির সেনাবাহিনী এবং জনপ্রিয় পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা হাশদ আশ শাবি'র যোদ্ধারা যখন তাল আফার থেকে উগ্র গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন এসব সাফল্যের খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৭ ১৪:১৬ Asia/Dhaka
  • ইরাকের নিরাপত্তা বাহিনীর দেশটির উত্তরাঞ্চলীয় তাল আফার শহরে অগ্রাভিযান চলছে।
    ইরাকের নিরাপত্তা বাহিনীর দেশটির উত্তরাঞ্চলীয় তাল আফার শহরে অগ্রাভিযান চলছে।

ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় তাল আফার শহরে আরো দু'টি গ্রাম এবং একটি তেল শোধনাগার পুনরুদ্ধার করেছে। দেশটির সেনাবাহিনী এবং জনপ্রিয় পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা হাশদ আশ শাবি'র যোদ্ধারা যখন তাল আফার থেকে উগ্র গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন এসব সাফল্যের খবর এলো।

তাল-আফার মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী দায়েশের কাছ থেকে তাল-আফার শহরের আল কাসক তেল শোধনাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। আমির ইয়ারাল্লাহ আরো জানিয়েছেন, তিশতিয়া এবং তাল আস-সাম গ্রাম থেকে তাকফিরি সন্ত্রসীদের হটিয়ে দেয়া হয়েছে।

এছাড়া, গতকাল ইরাকি সরকারি বাহিনী তাল আফার শহরের কাছে পাঁচটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী বিশেষ বাহিনী গতকাল (সোমবার) মসুলের ৫৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাল-আফার শহরের দক্ষিণ-পশ্চিমের তাল রাহাল, জাব্বারা, হোসেইন ইদরিস, মোল্লাহ এবং মাজিদ গ্রাম উদ্ধার করেছে।

এর আগে গত (রোববার) তাল আফার শহরটি উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।#

পার্সটুডে/বাবুল আখতার/২২