হিজবুল্লাহর কাছে প্রতিনিধি পাঠালো আইএস
https://parstoday.ir/bn/news/west_asia-i44764-হিজবুল্লাহর_কাছে_প্রতিনিধি_পাঠালো_আইএস
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস)। দায়েশের একজন প্রতিনিধি এ প্রস্তাব হিজবুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০১৭ ১৬:৪৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহর অস্ত্র (ফাইল ফটো)
    হিজবুল্লাহর অস্ত্র (ফাইল ফটো)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস)। দায়েশের একজন প্রতিনিধি এ প্রস্তাব হিজবুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে।

সিরিয়ার দেইর আয-যোরে আটকে পড়া সন্ত্রাসীদের রক্ষা করতে হিজবুল্লাহর কাছে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরবি দৈনিক আশ্‌শারকুল আওসাত। দায়েশ দেইর আয-যোরে আটকে পড়া সন্ত্রাসীদেরকে অন্যত্র সরিয়ে নিতে চায়।

লেবানন সীমান্তে লেবাননি সেনাবাহিনী এবং আশেপাশের এলাকায় সিরিয় ও হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব পাঠানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, "ওয়াদি মিরা"-র বিভিন্ন কৌশলগত এলাকার ওপর হিজবুল্লাহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরপরই গতরাতে দায়েশ সমঝোতার প্রস্তাব পাঠিয়েছে।" তবে হিজবুল্লাহ, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে কোনো সমঝোতায় যাবে বলে মনে করেন না বিশ্লেষকেরা।#

পার্সটুডে/২৪