সিরিয় বাহিনী দায়েশ অধিকৃত তেল সমৃদ্ধ প্রদেশের ভেতরে ঢুকে পড়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i44952-সিরিয়_বাহিনী_দায়েশ_অধিকৃত_তেল_সমৃদ্ধ_প্রদেশের_ভেতরে_ঢুকে_পড়েছে
সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত দেশটির তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আস-জোহরের ১৩ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ০৮:২৭ Asia/Dhaka
  • সিরিয় বাহিনী দায়েশ অধিকৃত তেল সমৃদ্ধ প্রদেশের ভেতরে ঢুকে পড়েছে

সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত দেশটির তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আস-জোহরের ১৩ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে।

দিয়ার আস-জোহরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুনগরী সুখানাহ থেকে সিরিয় বাহিনী এগিয়ে চলেছে বলে জানিয়েছে তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ব্রিটেনভিত্তিক এ সংস্থার প্রধান জানিয়েছেন, বাদিয়া মরুভূমি থেকে সর্বশেষ অগ্রাভিযান চালানো হয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী সুখানাহ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এ অগ্রাভিযান চালানো হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২৮