বাণিজ্য সম্পর্ক জোরদারে অঙ্গীকার ব্যক্ত করল রাশিয়া এবং কাতার
আগস্ট ৩০, ২০১৭ ১৮:৫০ Asia/Dhaka
রাশিয়া এবং কাতার ঘোষণা করেছে যে বাণিজ্য সম্পর্ক জোরদারে দেশদু’টি অঙ্গীকারবন্ধ। সৌদি নেতৃত্বাধীন জোট যখন দেশটির বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক অবরোধ চাপিয়ে দিয়েছে তখন এ ঘোষণা দেয়া হলো।
কাতারের রাজধানী দোহায় আজ(বুধবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আলে-সানির মধ্যে দীর্ঘ বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। এর আগে ল্যাভরভ কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
সংবাদ মাধ্যমগুলো ল্যাভরভের বরাত দিয়ে জানায় যে তিনি বলেছেন, রাশিয়া ও কাতার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে অঙ্গীকারবন্ধ।
কাতারের সঙ্গে জ্বালানি খাতসহ অর্থনৈতিক সহযোগিতার ওপর মস্কো খুবই গুরুত্ব দেয় বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩০
ট্যাগ