ইরাকের সমালোচনা নাকচ করে দিলেন হাসান নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i45115-ইরাকের_সমালোচনা_নাকচ_করে_দিলেন_হাসান_নাসরুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরাককে বৃহত্তর নিরাপত্তা ঝুঁকির দিকে ঠেলে দেয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৭ ০৪:৩৮ Asia/Dhaka
  • ইরাকের সমালোচনা নাকচ করে দিলেন হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরাককে বৃহত্তর নিরাপত্তা ঝুঁকির দিকে ঠেলে দেয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন।

লেবানন-সিরিয়া সীমান্ত থেকে শত শত সন্ত্রাসীকে সরিয়ে সিরিয়ার ইরাকি সীমান্তের কাছে পাঠানোয় বাগদাদ যে অভিযোগ করেছিল তাই নাকচ করেন নাসরুল্লাহ। হিজবুল্লাহ এবং লেবাননি সেনাবাহিনী ইরাককে বৃহত্তর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।

লেবাননের নয় সেনার দেহাবশেষের বিনিময়ে সন্ত্রাসী ও তাদের পরিবারবর্গকে সিরিয়ার দেইর আজ-জোহর চলে যেতে দেয়া হয়। হাসান নাসরুল্লাহ তার বিবৃতিতে বলেন, পরাজিত সন্ত্রাসীদেরকে সিরিয়ার পূর্বে চলে যেতে দেয়া হয়েছে। তাদের আর হামলা চালানোর ক্ষমতা নেই বলেও জানান তিনি ।

তিনি আরো বলেন, ওই এলাকায় হাজার হাজার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ সদস্য তৎপর রয়েছে। সেখানে আরো প্রায় ৩১০ দায়েশ সদস্য যোগ হলে তাতে ভারসাম্যের কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।#  

পার্সটুডে/মূসা রেজা/৩১