বাগদাদে বিদ্যুৎ কেন্দ্রে দায়েশের বোমা হামলা: নিহত ৭
https://parstoday.ir/bn/news/west_asia-i45184-বাগদাদে_বিদ্যুৎ_কেন্দ্রে_দায়েশের_বোমা_হামলা_নিহত_৭
ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ রাজধানী বাগদাদের উত্তর অংশে একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত এবং আরো এক ডজন আহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এ খবর দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৫:০৮ Asia/Dhaka
  • ইরাকে বিদ্যু প্লান্টের একটি ভবন।
    ইরাকে বিদ্যু প্লান্টের একটি ভবন।

ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ রাজধানী বাগদাদের উত্তর অংশে একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত এবং আরো এক ডজন আহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এ খবর দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, তিন দায়েশ সন্ত্রাসী গ্রেনেড এবং আত্মঘাতিমুলক বিস্ফোরক বেল্ট পরিধান করে রাজধানী বাগদাদ থেকে ১২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত সামারা শহরের দক্ষিণ অংশে জেলেসিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। হামলায় বিদ্যুৎ প্লান্টের সাতজন কর্মী নিহত এবং অপর আরো ১২ জন আহত হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে দুই হামলাকারীকে হত্যা করে এবং বিদ্যুত প্লান্টের কর্মীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ইরাক বিষয়ক জাতিসংঘের দফতর জানিয়েছে, সন্ত্রাসী হামলা এবং সহিংসতায় গত মাসে ইরাকে ১২৫ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আরো অন্তত ১৮৮ জন আহত হয়েছে।  তবে ইরাকি নিরাপত্তা বাহিনীর পক্ষে কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে সংস্থাটির কর্মকর্তারা কিছু জানায় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/২