হিজবুল্লাহর ২ শহীদের মরদেহ ফেরত দিল আইএস
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৫:৫৫ Asia/Dhaka
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দুই শহীদের মরদেহ ফেরত দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। লেবাননের টিভি চ্যানেল আল-মানার এ খবর দিয়েছে।
আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীদের হাতে শহীদ দুই সদস্য রামি বাসাম আল আসাদ ও রাবি আফিফ আলিফের মরদেহ গ্রহণ করেছে হিজবুল্লাহ। দেইর আজ জোরে আটকে পড়া সন্ত্রাসীদের প্রাণ বাঁচাতে দায়েশ যে সমঝোতা চুক্তি করেছে তার আওতায় ওই দুই মরদেহ হস্তান্তর করা হয়।
হারমাল শহরের আল-বাতুল হাসপাতালে দুই শহীদের মরদেহ রাখা হয়েছে এবং আগামী সোমবার তাদের নিজ এলাকায় দাফন করা হবে। সমঝোতার ভিত্তিতে হিজবুল্লাহর যোদ্ধা আহমাদ মাতুককে দায়েশ মুক্তি দিতে পারে বলে খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২
ট্যাগ