‘৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী পৌঁছে যাবে দেইর আয-জোর শহরে’
https://parstoday.ir/bn/news/west_asia-i45225-৪৮_ঘণ্টার_মধ্যে_সিরিয়_বাহিনী_পৌঁছে_যাবে_দেইর_আয_জোর_শহরে’
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয়ার বাহিনী দায়েশ অধিকৃত দেইর আয-জোর শহরে পৌঁছে যাবে বলে খবর দিয়েছেন প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইব্রাহিম সামরা। তিনি গতকাল এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ০৫:২৪ Asia/Dhaka
  • ‘৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী পৌঁছে যাবে দেইর আয-জোর শহরে’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয়ার বাহিনী দায়েশ অধিকৃত দেইর আয-জোর শহরে পৌঁছে যাবে বলে খবর দিয়েছেন প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইব্রাহিম সামরা। তিনি গতকাল এ কথা বলেছেন।

ইব্রাহিম সামরা বলেন, সিরিয়ার বীর বাহিনী ২৪ থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে দেইর আয-জোরে পৌঁছে যাবে। এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেইর আয-জোর শহরের পশ্চিমাঞ্চলীয় গ্যারিসনের কাছে পৌঁছে গেছে সিরিয় বাহিনী। 

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সদস্যদের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড লড়াই শুরু হওয়ার কথাও জানিয়েছে এ সংস্থা। সিরিয় বাহিনী বলছে, এরইমধ্যে লড়াইয়ে বহু দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। ২০১৪ সাল থেকে শহরটি দায়েশের দখলে রয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৪