‘৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী পৌঁছে যাবে দেইর আয-জোর শহরে’
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ০৫:২৪ Asia/Dhaka
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয়ার বাহিনী দায়েশ অধিকৃত দেইর আয-জোর শহরে পৌঁছে যাবে বলে খবর দিয়েছেন প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইব্রাহিম সামরা। তিনি গতকাল এ কথা বলেছেন।
ইব্রাহিম সামরা বলেন, সিরিয়ার বীর বাহিনী ২৪ থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে দেইর আয-জোরে পৌঁছে যাবে। এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেইর আয-জোর শহরের পশ্চিমাঞ্চলীয় গ্যারিসনের কাছে পৌঁছে গেছে সিরিয় বাহিনী।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সদস্যদের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড লড়াই শুরু হওয়ার কথাও জানিয়েছে এ সংস্থা। সিরিয় বাহিনী বলছে, এরইমধ্যে লড়াইয়ে বহু দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। ২০১৪ সাল থেকে শহরটি দায়েশের দখলে রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪
ট্যাগ