জনতার হামলায় দায়েশের ৪ শীর্ষ কমান্ডার নিহত
-
হাভিজা শহরে দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)
ইরাকের কিরকুক প্রদেশের হাভিজা শহরে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন কমান্ডার স্থানীয় জনতার হামলায় নিহত হয়েছে। দায়েশ সন্ত্রাসীদের একটি জমায়েতে লোকজন হামলা চালালে এসব শীর্ষ পর্যায়ের কমান্ডার মারা যায়।
ইরাকের সরকারি সেনারা যখন তেল-সমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহরটি পুনরুদ্ধারের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে তখন এ ঘটনা ঘটল। নাম প্রকাশে অনচ্ছিুক একটি সূত্র জানিয়েছে, হাভিজা শহরের আসকারি এলাকার একটি বাড়িতে লোকজন হামলা চালিয়ে দায়েশের চার কমান্ডারকে হত্যা করে। এর মধ্যে হাভিজা শহরের দায়েশের সেকেন্ড-ইন কমান্ড রয়েছে।
শুক্রবার সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দায়েশের হাত থেকে হাভিজা শহর মুক্ত করার জন্য স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির সহায়তায় শিগগিরি অভিযান শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য অভিযানের জন্য নতুন বাহিনী গঠন করা হয়েছে যার নাম দেয়া হয়েছে “আমরা আসছি হাভিজা শহরে”।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫