দেইর আয-যোহরে নিহত হলো ২ রুশ সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i45248-দেইর_আয_যোহরে_নিহত_হলো_২_রুশ_সেনা
রাশিয়ার দুই সেনা সিরিয়ার দেইর আয-যোহরে নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মর্টার হামলায় এই দুই সেনা নিহত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৩:২৬ Asia/Dhaka
  • দেইর আয-যোহরে নিহত হলো ২ রুশ সেনা

রাশিয়ার দুই সেনা সিরিয়ার দেইর আয-যোহরে নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মর্টার হামলায় এই দুই সেনা নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ান সেন্টার ফর সিরিয়ান রিকন্সিলেশনের একটি গাড়ি বহরে যাওয়ার পথে তাদের ওপর মর্টার হামলা হয়। রুশ এক সেনা ঘটনাস্থলে নিহত হয়। আর মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায় অপর সেনা।

রাশিয়ার অ্যারোস্পেস বাহিনীর সহায়তায় সিরিয় বাহিনী তিন দিক থেকে দেইর আয-যোহরের দিকে এগিয়ে চলেছে। গত মাসে এ নগরী মুক্ত করার অভিযান শুরু করেছে সিরিয় সেনাবাহিনী।#    

পার্সটুডে/মূসা রেজা/৫