ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i45521-ইসরাইলের_বিরুদ্ধে_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদে_অভিযোগ_করবে_লেবানন
লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরিভিত্তিতে অভিযোগ করবে বৈরুত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল আজ (শনিবার) এ কথা বলেছেন। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালামকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বাসিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ১৯:১৪ Asia/Dhaka
  • লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল
    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল

লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরিভিত্তিতে অভিযোগ করবে বৈরুত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল আজ (শনিবার) এ কথা বলেছেন। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালামকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বাসিল।

গত বৃহস্পতিবার সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার হামা প্রদেশের একটি সামরিক স্থাপানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে অন্তত দুই সেনা নিহত হন। ইসরাইলও পরে লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে।

ইহুদিবাদী ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে এবং তেল আবিব দাবি করে থাকে যে, নজরদারির জন্য এসব ফ্লাইট পরিচালনা করা হয়। লেবানন সরকার, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনী মাঝেমধ্যেই এর নিন্দা জানিয়ে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯