কুর্দি গণভোটকে বিপজ্জনক বললেন ইরান ও তুরস্কের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i45869-কুর্দি_গণভোটকে_বিপজ্জনক_বললেন_ইরান_ও_তুরস্কের_সেনাপ্রধান
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের স্বাধীনতার জন্য সম্ভাব্য গণভোটকে বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের সেনাপ্রধান। তারা দুজনই বলেছেন, এ পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২০:১৭ Asia/Dhaka
  • তুরস্কের সেনাপ্রধান হুলুসি (বামে) ও ইরানের সেনাপ্রধান বাকেরি
    তুরস্কের সেনাপ্রধান হুলুসি (বামে) ও ইরানের সেনাপ্রধান বাকেরি

ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের স্বাধীনতার জন্য সম্ভাব্য গণভোটকে বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের সেনাপ্রধান। তারা দুজনই বলেছেন, এ পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে।

বৃহস্পতিবার ইরানের চীফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এবং তুর্কি সেনাপ্রধান হুলুসি আকার টেলিফোন আলাপের সময় এসব কথা বলেছেন। তারা বলেছেন,  আসন্ন এ গণভোট আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও  স্থতিশীলতার জন্য বিপজ্জনক ফল বয়ে আনবে।

ইরান ও তুরস্কের সেনাপ্রধান বলেন, কুর্দি গণভোট প্রশ্নে ইরাকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আরো বেশি সমন্বয় প্রতিষ্ঠা করা দরকার যাতে এ পদক্ষেপ রুখে দেয়া যায়। স্বাধীনতার প্রশ্নে আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের চিন্তা করছেন কুর্দি নেতারা।  তবে এরইমধ্যে প্রতিবেশী ইরান ও তুরস্ক সম্ভাব্য এ গণেভোটের বিরোধিতা করেছে।

ইরান ও তুরস্কের সেনাপ্রধান কুর্দি গণভোটের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্র নিয়েও কথা বলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪