হামায় দায়েশের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i45925-হামায়_দায়েশের_বিরুদ্ধে_প্রচণ্ড_লড়াই_করছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। সিরিয় বাহিনী অব্যাহত বিজয়ের মুখে এ লড়াই চলছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৪:২১ Asia/Dhaka
  • হামায় দায়েশের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করছে সিরিয় বাহিনী

সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। সিরিয় বাহিনী অব্যাহত বিজয়ের মুখে এ লড়াই চলছে।

লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ(শুক্রবার) জানিয়েছে, হামার ওকেইরবাত অঞ্চলে এ লড়াই চলছে। গতকালই এ অঞ্চল দায়েশের দখল থেকে মুক্ত করেছিল সিরিয় বাহিনী।

সিরিয়ার সেন্ট্রাল মিলিটারি মিডিয়া জানিয়েছে, দায়েশ অবস্থানের ওপর কামানের গোলা এবং রকেট ছুঁড়ছে সরকারি বাহিনী।

রাশিয়ার বিমান বাহিনীর ছত্রছায়ায় সিরিয়ার বাহিনী দেশটির মধ্যাঞ্চলে দায়েশের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫