দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i46131-দেইর_আয_যোরের_বিমানক্ষেত্র_থেকে_বিমান_চলাচল_শুরু
সিরিয়ার সদ্য অবরোধমুক্ত নগরী দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সিরিয়ার সরকারি ও মিত্রবাহিনীর যোদ্ধারা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে হটিয়ে দেয়ার পর এ তৎপরতা শুরু হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka
  • দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু

সিরিয়ার সদ্য অবরোধমুক্ত নগরী দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সিরিয়ার সরকারি ও মিত্রবাহিনীর যোদ্ধারা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে হটিয়ে দেয়ার পর এ তৎপরতা শুরু হলো।

দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে ১০ কিলোমিটার দূরে দায়েশকে হটিয়ে দিয়েছে সিরিয় বাহিনী। বিমানক্ষেত্র এখন বিমান নামা ও ওড়ার প্রস্তুতি নেয়ার উপযোগী হয়ে উঠেছে বলে নগরীর  অভিযানে জড়িত সদর দফতরের একটি সূত্র জানিয়েছে।

এদিকে, সিরিয়  বাহিনী গতকাল সকালের দিকে ফোরাতের পূর্বাঞ্চলীয় প্রান্ত অতিক্রম করেছে । পাশাপাশি দেইর আয-যোরের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল মুক্ত করার অভিযান শুরু করেছে।

এদিকে, পার্শ্ববতী একটি শহর দখল করে দেইর আয-যোরে দায়েশের প্রধান সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সিরিয় বাহিনী। নগরীর ওপর আরোপিত দায়েশের অবরোধ গত সপ্তাহে ভেঙ্গে ফেলে সিরিয় বাহিনী। পশ্চিম এবং দক্ষিণ দিকের অবরোধ ভেঙ্গে ফেলা হয়েছিল। এখন পূর্ব দিকের সামরিক বিমানক্ষেত্রের বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙ্গার অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয় বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৯